শিরোনাম

র‌্যাবের নতুন ডিজি পলাশ, এসবি-সিআইডিতেও পরিবর্তন

বিশেষ প্রতিনিধি
র‌্যাবের নতুন ডিজি পলাশ, এসবি-সিআইডিতেও পরিবর্তন
(বাঁ থেকে) আহসান হাবীব পলাশ, সরদার নুরুল আমিন ও মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। সেই সঙ্গে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বেও এসেছে পরিবর্তন।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নতুন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন পদে রদবদল শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পেয়েছেন এসবি প্রধানের দায়িত্ব।

পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ হয়েছেন সিআইডি প্রধান। আর বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি হাসিব আজিজ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধানের দায়িত্ব। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মনিরুজ্জামানকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জে নেওয়া হয়েছে।

/এফসি/