শিরোনাম

‘ভারতকে বলেছি পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘ভারতকে বলেছি পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

ভারতের কাছে আরও বেশি ডিজেল চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানিমন্ত্রী বলেন, এর আগে অনেক অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং হয়েছে। একই প্রক্রিয়া ভারতের অ্যাম্বাসেডরের সঙ্গে় রুটিন মিটিং হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাপার আছে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে। তাদেরকে আরও বেশি ডিজেল দিতে বলেছি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালেই চালু হচ্ছে। এর মাধ্যমে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে সরবরাহের চাপ স্বাভাবিক হবে। আগামী তিন দিনের মধ্যে দেশের চলমান গ্যাস সংকট কেটে যাবে।

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। উনি তো অনেক কিছুই করেন। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে।

/এসবি/