‘দুই দাবিতে’ সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘দুই দাবিতে’ সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
ওয়াকআউট ঘোষণা করে সংসদের অধিবেশনস্থল ত্যাগ করেন বিরোধী দলেরে সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধিবেশন ওয়াক আউট করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে, এদিন বিকাল তিনটায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়।

/এফআর/