গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

গণমাধ্যমে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব
সিটিজেন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ মোট ৫ দিন ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে আগামী ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ৫ দিন কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।
এর আগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে (গণমাধ্যমে) ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
গত রবিবার (৮ মার্চ) বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে জানানো হয়, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদুল ফিতরে আগামী ১৭ মার্চ থেকে টানা ৭ দিন ছুটি থাকবে। অর্থাৎ, ছুটি শেষ হবে ২৩ মার্চ। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।
তারা বলেন, এই সময়ে (ঈদের ছুটিতে) কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানান তারা।