স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

‘শাহবাগ চত্বরে বক্তব্য দেওয়া আর সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়া এক নয়’– স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যে জাতীয় সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
এদিন বিকাল তিনটায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়। অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য হলেন শফিকুল ইসলাম মাসুদ।
দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশে দিনে-দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বাচিত সংসদ সদস্যদের ওপর হামলা করা হচ্ছে। সরকার দল কিংবা বিরোধীদলীয় সংসদ সদস্যরা হামলার শিকার হলে যে মামলা হয় সেগুলোর আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। বরং তার প্রেক্ষিতে যেসব ভুয়া মামলা করা হয়– সেসব মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে চাই।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শাহবাগ স্কায়ায়ে বক্তব্য দেওয়া আর পার্লামেন্টে বক্তব্য দেওয়া এক কথা নয়।’
মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেননি। তবুও সংসদ অধিবেশনে ব্যাপক হট্টগোল দেখা যায়।
হট্টগোলের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আই উড্রো’, ‘আই উড্রো’, ‘আই উড্রো’ (আমি বক্তব্য প্রত্যাহার করছি।)

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনুবিভাগ চালু হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী-CznNewsLab-890cdf-256x144.webp)

-CznNewsLab-32b76c-480x270.webp)