শিরোনাম

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার মুশফিকুর

বিশেষ প্রতিনিধি
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার মুশফিকুর
প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে সহযোগিতা করেন। ছবি: আইএসপিআর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীতে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসওকে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২৪ ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর–এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।

/এসএ/