বাংলাদেশ থেকে ৬ হাজার গাড়িচালক নেবে দুবাই

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ছয় হাজার দক্ষ গাড়িচালক (ড্রাইভার) নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। সেজন্য আগামীকাল (সোমবার) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগ্রহীদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (১৭ মে) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল। এ সময় তারা নতুন করে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান আরিফুল হক চৌধুরী। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

তারা আরও জানান, আগামীকাল (সোমবার) থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে দেড় হাজার যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই করা হবে। চলতি বছর মোট ছয় হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে একজন বাংলাদেশি চালকের অনেক টাকা ব্যয় করতে হয়। অনেকের আবার ঋণ নিয়ে বিদেশে যেতে হয়। তাই গাড়িচালকদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখতে আহ্বান জানান তিনি।
এসময় ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ-এর প্রতিনিধিরা।