১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর

১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ অক্টোবর ঢাকায় স্বাক্ষর হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ১০টি এয়ারবাস কেনার চুক্তি । বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ চুক্তিতে সই করবেন। এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার পক্ষ থেকে চুক্তিতে সই করবেন তাদের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ রবিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
চুক্তি অনুযায়ী এ৩৫০-৯০০ মডেলের চারটি এবং এ৩২১নিও মডেলের ছয়টি এয়ারবাস কেনা হবে। এর মধ্যে এ৩৫০-৯০০ মডেলের উড়োজাহাজগুলো দূরপাল্লার এবং এ৩২১নিও মডেলের উড়োজাহাজগুলো মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের জন্য উপযোগী।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনবে। তখন তিনি অক্টোবরে চুক্তি হবে বলেও জানিয়েছিলেন। এখন চুক্তি সই করলেও এয়ারবাসগুলোর সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত তা চলতে পারে সরবারহ। চুক্তির মোট বাণিজ্যিক মূল্য প্রকাশ করা হয়নি।