দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। যা সরকারি সাপ্তাহিক ছুটি।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতায় বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থাও নিশ্চিত করেছে সরকার। হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বরাবর ৪ কোটি টাকা আর্থিক সহায়তার আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছিলো। তবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মর্যাদা বিবেচনায় নিয়ে প্রার্থিত অর্থের চেয়ে বেশি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চার কোটির পরিবর্তে পাঁচ কোটি টাকা বিশেষ অনুদান প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর । এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

/এসবি/