বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাব বিবেচনা করছে মেটা: শামা ওবায়েদ

সিজেডএন ডেস্ক

বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সফররত বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে মেটার সরাসরি কার্যালয় থাকলে ব্যবহারকারীদের আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বিভিন্ন অভিযোগ ও জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহিও বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছেন। ফলে দেশে মেটার সরাসরি উপস্থিতি ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহারকারীদের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্র সফরে মেটার পাশাপাশি অ্যাপল, এনভিডিয়া, গুগলসহ ১৫টির বেশি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। এসব বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ, ডিজিটাল অবকাঠামো এবং ‘বাংলা এআই’ চালুর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও অগ্রগতি হয়েছে। এ ক্ষেত্রে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সফরের আয়োজন করা হয়েছিল।