সম্পাদকদের সঙ্গে ৩ মাসে একবার বসবেন প্রধানমন্ত্রী: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ৩ মাসে একবার বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, প্রতি তিন মাস অন্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকের বিষয়ে আজ থেকে সূচি প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারপ্রধান। বিনা কারণে কোনও সাংবাদিক জেলে আছেন কিনা অথবা গ্রেপ্তারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে সরকারের উদার গণতন্ত্রের পথে হাঁটা অব্যাহত থাকলে নোয়াবের সমর্থন থাকবে।