শিরোনাম

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সমসাময়িক নানা বিষয় এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে কথা বলতে বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদ সম্মেলন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিনও উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এসবি/