ঢাকার দুটি আসনের ভোটকেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৪, ১৬ ও ১৮– এই তিনটি আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে তুলনামূলকভাবে অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
এস এম ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং থাকবে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ– এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিকভাবে যাচাই করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে ভুল বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে না পড়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের সময় প্রার্থী ও ভোটারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে সেনাবাহিনী। একই সঙ্গে কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।