শিরোনাম

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দেন জহির উদ্দিন স্বপন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (২৩ আগস্ট) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন সাবেক এই মন্ত্রী।

এর আগে, গত শুক্রবার তথ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরে গতকাল শনিবার তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

/এফআর/