গণপূর্তে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন ৩ কর্মকর্তা

গণপূর্ত অধিদপ্তরের ৩ তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে। নতুন তিনটি জোনে পদায়ন করা প্রকৌশলীরা তত্বাধায়ক প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুর রহমানকে খুলনা গণপূর্ত জোন, মোহাম্মদ মনিরুল ইসলামকে ময়মনসিংহ জোন এবং শেখ মিজানুর রহমানকে রংপুর জোনে পদায়ন করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এ তিন প্রকৌশলীর পদায়ন সংক্রান্ত গুঞ্জন ছিলো পূর্ত ভবনে।
মনিরুল ইসলামের বদলী ও পদোন্নতিতে পূর্ত অধিদপ্তরের গুরুত্বপূর্ণ (সার্কেল-১) দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী বদরুল আলম। বিসিএস গণপূর্ত ক্যাডারের ২১তম ব্যাচের এ প্রভাবশালী প্রকৌশলী ২০২৪ সালের ৫ আগষ্টের পর বদলি হয়ে সাভার সার্কেলে আসেন।