বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা দিতে সরকার একটি ‘মিডিয়া সেন্টার’ ও ‘হটলাইন’ সেবা চালু করেছে।
তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকরা এখান থেকে প্রয়োজনীয় তথ্য ও লজিস্টিক সহায়তা পাবেন।
তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে।
এছাড়া নির্বাচনসংক্রান্ত তথ্য জানার জন্য বিদেশি সাংবাদিকদের জন্য দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ ও ৪৮৩২২৪৩৫।