শিরোনাম

নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও অন্তর্ভুক্ত।

নির্বাচনকালীন সময়ে সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট প্রকাশের মাধ্যমে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্তার বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে এ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে জাতিসংঘ সচেতন বলে জানানো হয়।

জাতিসংঘ বলেছে, নির্বাচনী সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতার ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সব অংশীদারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়

/এসএ/