শিরোনাম

শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা। ছবি: সিটিজেন জার্নাল

প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রায় বেলা পৌনে ১১টার পরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে, সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথগ্রহণের কথা নিয়েও আলোচনা চলছিল।

তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

/জেএইচ/