কোনো কোনো উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। কয়েকজন উপদেষ্টা বিদেশ সফরে যাচ্ছেন।
উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানেই মিসইনফরমেশন চলে আসে। আমি বা আমার স্ত্রী কেউই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করিনি। আমার পাসপোর্ট এখনো আমার কাছেই আছে এবং যথারীতি বহাল রয়েছে। দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো। আমি সেটা করিনি।’
তিনি আরও বলেন, ‘তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন-এটা ঠিক। কারণ, ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে। সে কারণে সময়মতো ভিসা পাওয়ার সুবিধার জন্য আগেভাগেই তারা পাসপোর্ট সারেন্ডার করেছেন।’
ভারতে অবস্থানরত একটি দলের নেতাকর্মীদের ‘না’ ভোট এবং ভোট কেন্দ্রে না যাওয়ার পরামর্শ বিষয়ে সরকারের বক্তব্য কী এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘সব নির্বাচনেই কিছু সহিংসতা ও ত্রুটি বিচ্যুতি থাকে। অতীতে বাংলাদেশের সব নির্বাচনের ক্ষেত্রেই এমনটি ঘটেছে। তবে আমরা আশা প্রকাশ করছি এবারের নির্বাচনে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অতীতে চার কোটির বেশি মানুষ ভোট দিতে পারে নাই।’
তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। এবারের ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশাবাদী সরকার।