বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি এবং সড়কেও নেই উল্লেখযোগ্য যানজট।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সব বাস কাউন্টার নির্ধারিত ভাড়া নিচ্ছে। কিছু পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ রয়েছে কেউ বাড়তি ভাড়া দাবি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে গন্তব্যে যাতায়াত করতে পারছেন। সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। গতকাল যমুনা সেতু দিয়ে ৩২ হাজার গাড়ি বেশি পারাপার হয়েছে, যা থেকে বোঝা যায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, গণপরিবহনে কোনো জ্বালানি সংকট নেই। কেউ তেল না পেলে অভিযোগ করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।