গুজব-প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা চাইলো পুলিশ

বিশেষ প্রতিনিধি

গুজব ও প্রতারণা বন্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই)-এর সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। সোমবার (৩ আগস্ট) মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে রাইলে পামারট্রি নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে আইজিপি এই আহ্বান জানান।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, আইজিপির সঙ্গে এফবিআইয়ের প্রতিনিধি দলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে আইজিপি এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআইয়ের সহায়তা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন আইজিপি।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী