অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা দেওয়া যাবে না: বিমানমন্ত্রী

জামালপুর সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেড় বছরে ইন্টেরিম সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা আপনাদের দেওয়া যাবে না। দেশে যেন নির্বাচন না হয়, দেশে যাতে অস্থিরতা থাকে তার জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে। দেশে একটা গ্রুপ আছে যারা অপতথ্য ছড়ায়। আমরা যাকে বট বাহিনী বলি তারাই এসব করছে। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জের উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, ফেসবুকে ৭০ ভাগ অপতথ্য-ভিত্তিহীন নিউজ আসে। এ ভিত্তিহীন নিউজ থেকে সরে আসতে হলে আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রয়োজন। যারা দেশকে ভালোবাসেন দেশের উন্নতি চান তাদের উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কাজগুলো করছে, থানার ওসি সাহেব যে কাজগুলো করছে, আমার দলের লোকজন যে কাজগুলো করছে সেগুলো নিয়ে একটু লিখতে হবে। তবে হ্যাঁ এদের মধ্যে অনেকে খারাপ কাজও করে এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যারা খারাপ কাজ করবে তাদের দল থেকে বহিষ্কার করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী