শিরোনাম

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় ৫ দিনের সরকারি সফরে রবিবার (২৮ জুন) ঢাকা ছেড়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে পরিকল্পনা রয়েছে।

/এফসি/