মদিনায় ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মদিনায় ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রবিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।

এতে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। মসজিদে নববীর মতো ইসলামের অন্যতম পবিত্র স্থানের সেবায় নিয়োজিত বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনাকে বাংলাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না

এদিকে, মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে।

জোটের দাবি, হামলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তেমন কোনো প্রভাব পড়েনি।

অবশ্য হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

/এসবি/