শিরোনাম

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌ম

বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে ওমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌ম।

বুধবার (৯ সে‌প্টেম্বর) ওমা‌নের একটি প্রতি‌নি‌ধিদল সাক্ষাৎ শেষে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। এ নি‌য়ে একটা চু‌ক্তি স্বাক্ষরিত হ‌য়ে‌ছে।

তিনি বলেন, আগামী মা‌সে ওমা‌নের একটা প্রতি‌নি‌ধিদল আস‌বে। প্রবাসী কল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে এগু‌লো চূড়ান্ত হ‌বে।

শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকা‌রের সম‌য়ে এটা হ‌য়ে‌ছে। আমরা চেষ্টা কর‌ছি কূট‌নৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে যেন বাংলা‌দে‌শিরা ওমা‌নে রেগুলার যে‌তে পা‌রে।

/এসবি/