শ্রমিকরা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। পাশাপাশি তারাই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। কিন্তু শ্রমিকরাই সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মনে জায়গা করে একে একে বিজয় অর্জন করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও উঠে দাঁড়াতে শুরু করেছে। উনার নির্দেশে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে আপনি (প্রধানমন্ত্রী) দেখবেন। শ্রমিকদের ছেলেমেয়েরা যাতে শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার পায় সে বিষয়েও আপনি গুরুত্ব দেবেন। তাদের জীবনের মান উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।
উপস্থিত শ্রমিক ও নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রনায়কের মতো সমগ্র দেশকে সামনে নিয়ে যাচ্ছেন। আমাদের উচিত তার হাতকে শক্তিশালী করা। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করবো। সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শ্রমিক হিসেবে নিজের নাম লেখাতে চান প্রধানমন্ত্রী