শিরোনাম

জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার গণপূর্ত মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার গণপূর্ত মন্ত্রীর
সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

আইনের মধ্য থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় ও তার অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

সচিবালয়ে প্রথম কর্মদিবসে গ্রহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (মাঝে) এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু (বামে)। ছবি: সংগৃহীত
সচিবালয়ে প্রথম কর্মদিবসে গ্রহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (মাঝে) এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জু (বামে)। ছবি: সংগৃহীত

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল কাঠামো ও কর্মপরিধি বিষয়ে তথ্য উপস্থাপনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

মতবিনিময় সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এছাড়াও প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেএইচ/