শিরোনাম

প্রশাসনে পদোন্নতি নিয়ে যে নতুন নির্দেশনা জারি

বিশেষ প্রতিনিধি
প্রশাসনে পদোন্নতি নিয়ে যে নতুন নির্দেশনা জারি
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনে একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে। গত ২৫ মার্চ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ এর আলোকে এখন থেকে প্রশাসন ক্যাডারের নিয়মিত ব্যাচের কর্মকর্তাদের সঙ্গে অন্যান্য সব ক্যাডারের সিনিয়র স্কেল পদে কর্মরত কর্মকর্তারাও উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন।

এই সুবিধার আওতায় সংশ্লিষ্ট নিয়মিত ব্যাচ এবং তার পূর্ববর্তী ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও বিবেচনার জন্য যোগ্য বলে গণ্য হবেন ।

নতুন এই আদেশের মাধ্যমে এ সংক্রান্ত পূর্ববর্তী একটি প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করা হয়েছে।

/টিই/