শিরোনাম

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
পরাগ জৈন

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকায় এসেছেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে তিনি এ সফর করছেন।

সরকারের একটি সূত্র জানিয়েছে, ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পরাগ জৈন। অন্যরা হলেন– অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এই সফরে তারা ঢাকার একটি হোটেলে থাকবেন।

রবিবার (১০ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশে আসার আগে চীন সফর করেছেন ‘র’ প্রধান পরাগ জৈন।

/এফসি/