ঈদযাত্রায় হতাহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

সিটিজেন ডেস্ক

ঈদযাত্রায় দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় এক তরুণের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু যাত্রীর আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও তা এখনও যথাযথভাবে নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর যাত্রীচাপ বাড়ে—এটি পূর্বানুমেয় হওয়া সত্ত্বেও পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর তদারকি দেখা যায় না। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের দুর্ভোগের বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, ঈদের আগে ও পরে যাতায়াতের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার তাগিদ দেন।