সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, সিইসির ভাষণটি আগেই রেকর্ড করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। পাশাপাশি দেশব্যাপী নির্বাচনী সামগ্রী বিতরণ এবং ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও তিনি আলোকপাত করতে পারেন।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছিলেন।