শিরোনাম

আইন মেনেই ভবন নির্মাণ করতে হবে: গণপূর্তমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা
আইন মেনেই ভবন নির্মাণ করতে হবে: গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ছবি: সংগৃহীত

আইন অমান্য করে ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে না পারে, সেজন্য সরকার কঠোর অবস্থানে থাকবে। অর্থাৎ, আইন মেনেই ভবন নির্মাণ করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, আগে যারা আইন অমান্য করে উঁচু দালান নির্মাণ করেছেন, সেসব ভবন এখন ভেঙে ফেলা হয়তো সমীচীন হবে না। তবে অবৈধ ভবনের মালিকদের জরিমানা করা যেতে পারে।

তিনি আরও বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে কুমিল্লাবাসীর মতের সঙ্গে তারও মিল রয়েছে। কারাগারটি শহরের বাইরে নির্মাণের বিষয়ে সরকার ইতিবাচক বলেও জানান তিন।

এ সময় কুমিল্লা শহরকে যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন গণপূর্তমন্ত্রী।

/জেএইচ/