নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিজেডএন ডেস্ক

বিশ্বমঞ্চে ‘নতুন বাংলাদেশ’-এর অগ্রযাত্রার বার্তা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে সরকার। এ ধারাবাহিকতায় ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে, যা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। বর্তমানে বিশ্বের বহু দেশ নিজেদের স্বার্থে একাধিক নিরাপত্তা জোটে অংশ নিচ্ছে, বাংলাদেশও নিজের সুবিধাজনক অবস্থানে যুক্ত হবে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সীমান্ত ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে হাজারো জটিলতা থাকতে পারে, তবে আলোচনার পথ কখনোই বন্ধ হয়নি। প্রতিবেশীর সঙ্গে একটি সুন্দর ও স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখাই ঢাকার লক্ষ্য।
জ্বালানি খাত নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে। তবে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জ্বালানি খাতকে। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার বিষয়ে তিনি বলেন, বোয়িং কেনার পেছনে কোনো অদৃশ্য চাপ নেই। দেশে এয়ারলাইন্সের প্রকৃত চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে উড়োজাহাজ কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও কেনা হবে। অন্যদিকে মালয়েশিয়া শ্রমবাজারের জটিলতা নিয়ে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মালয়েশিয়াকেন্দ্রিক সিন্ডিকেটের কারণেই শ্রমশক্তি রপ্তানিতে ধাক্কা লেগেছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে, এখন থেকে আবার নিয়ম মেনে ধাপে ধাপে শ্রমিক পাঠানো হবে।
সম্প্রতি ভারতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের কলকাতায় হোটেলে জায়গা না পাওয়া কিংবা রাস্তায় রাত কাটানোর যে খবর রটেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, এমন ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ বা উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ সম্মেলনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

‘গুপ্ত’ শক্তি স্বৈরাচারকে আবার সামনে আনার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী