ইউনূস স্যারের কিছুই হয়নি: লামিয়া মোরশেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইউনূস স্যারের কিছুই হয়নি: লামিয়া মোরশেদ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে ‘হেনস্তা’র ঘটনায় তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ জানিয়েছেন, স্যারের কিছুই ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় ফেসবুকে দুই শিশুর সঙ্গে নোবেলজয়ী ইউনূসের আলাপচারিতার ছবি পোস্ট করে তিনি এ কথা জানিয়েছেন।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া লিখেছেন, ‘আমি এই ছবিগুলো নিয়েছি কয়েক মিনিট আগে যখন সেই বর্বরগুলো জেএফকে আক্রমণ করেছিল। যাত্রায় সব পথে ভালোবাসা এবং সম্মান। সে ঠিক আছে। এটি শুধুমাত্র সেই বর্বরদের পূর্ণ বর্বরতা দেখিয়েছে, তারা কতটা করুণ, স্যারের কিছুই নয়। অনেক সমর্থনের বার্তার জন্য ধন্যবাদ, প্রিয় বন্ধুরা।’

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে দুই শিশুর সঙ্গে আলাপচারিতায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: লামিয়া মোরশেদের ফেসবুক পেজ থেকে নেওয়া
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে দুই শিশুর সঙ্গে আলাপচারিতায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: লামিয়া মোরশেদের ফেসবুক পেজ থেকে নেওয়া

সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা ড. ইউনূসকে হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, ‘ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ।… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।’

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার।

/এফসি/