আন্দোলনের নামে জনগণের ওপর জুলুম হতে দেবো না: র্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

দাবি আদায় কিংবা আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শাহিদুর রহমান। তিনি বলেন, আমরা আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে চাই, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেবো না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
একেএম শাহিদুর রহমান বলেন, গত দেড় বছরে জুলাই আগস্টের পরে একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল। তখন থেকেই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম, আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। ভালো করতে সক্ষম হবো। পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেরকম পরিবেশ দরকার আমরা সেই পরিবেশে নিয়ে আসতে সক্ষম হবো। আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে। আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো।
তিনি আরও বলেন, কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে সবসময় সতর্ক আছি, সজাগ দৃষ্টি রাখছি।
র্যাব ডিজি বলেন, আমরা চাই এদেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। তাদের স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া সেখানে যেন কোনোরকম বাধা না আসে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো।
‘আমরা আশা করি আপনাদের সহায়তা নিয়ে, দেশবাসীর সহায়তা নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারাবো। সবাইকে সুন্দর একটি দেশ উপহার দিতে পারবো,’ যোগ করেন তিনি।