আদালতের নির্দেশ পেলে পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছে, আদালতের নির্দেশ পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ কথা বলেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১১ দলীয় জোট অভিযোগ করেছে যে বিজয়ী সাংসদদের গেজেট প্রকাশে নির্বাচন কমিশন তাড়াহুড়ো করেছে। তবে এ অভিযোগ সঠিক নয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে গেজেট প্রকাশ করা হয়েছে। এতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।
জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখন কমিশনের এখতিয়ারের বাইরে। তবে কোনো অভিযোগকারী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। আদালতের নির্দেশনা এলে কমিশন সে অনুযায়ী ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পেরেছে। তার মতে, এ নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে।
এদিকে শেরপুর-৩ আসন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।