ঢাকা-চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন (ইসি) এবার তিনটি মহানগরীর ভোটের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে।
ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি এসেছে। বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রস্তুতি চলছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো পৃথক দুই চিঠিতে জানানো হয়েছে, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসাবে গত বছরের ১ জুন এ সিটির মেয়াদ শেষ হয়েছে।
এছাড়া ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন।
অন্যদিকে, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সে অনুযায়ী এ সিটির মেয়াদ শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর একটি সিটি করপোরেশনের মেয়াদ গণনা করা হয়। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্য সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।