শিরোনাম

গভর্নরের সঙ্গে বিসিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিটিজেন ডেস্ক
গভর্নরের সঙ্গে বিসিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিসিএমইএ-এর প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিসিএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ ব্যাংক ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিসিএমইএ প্রতিনিধিরা দেশের সিরামিক শিল্পখাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তারা উল্লেখ করেন, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সিরামিক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এ খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি খাতটির বিকাশে আরও বিনিয়োগ বৃদ্ধি এবং নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বিসিএমইএ প্রেসিডেন্ট গভর্নরের কাছে শিল্পখাতের আর্থিক সহায়তার জন্য দেশে একটি বিশেষায়িত শিল্প ব্যাংক স্থাপনের অনুরোধ জানান।

এ সময় গভর্নর সিরামিক শিল্পের সার্বিক উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকৃষ্টকরণ এবং খাতটির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

গভর্নর বলেন, বিগত সরকারের আমলে যেসব শিল্পকারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় সচল করতে সরকার অতি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

এসময় উপস্থিত ছিলেন বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ ও আবদুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশেদ মাইমুনুল ইসলাম। এছাড়া আরও ছিলেন, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী ও মোঃ জিয়াউল হক জিকো।

/এমআর/

বিষয়:

গভর্নর