ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি
সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণা করছেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। প্রথম ধাপে ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোডম্যাপ অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি। ২৯ এপ্রিল হবে তৃতীয় ধাপের। আর চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণ যথাক্রমে অনুষ্ঠিত হবে ১৩ ও ২৭ মে।

সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করা হবে। বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না।

এর আগে, স্থানীয় সরকারের ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য আজ (সোমবার) সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়।

এতে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/