শিরোনাম

বরিশালের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বরিশালের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান।

এদিকে, বরিশালে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। দলীয় নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কোনো তোরণ ও ব্যানার-ফেস্টুন টানানো না হলেও, নগরীর প্রবেশদ্বার গৌরনদী উপজেলা থেকে বরিশাল নগরী পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ‘মানবপ্রাচীর’ করার আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে পারে প্রধানমন্ত্রীর এই সফর। বরিশালের উন্নয়ন, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আমরা আশা করছি।

/এসবি/