শিরোনাম

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোট ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোট ৯ এপ্রিল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং আসন শূন্য হওয়ায় বগুড়া-৬ এ উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, দুটি আসনে নির্বাচনের লক্ষ্যে আজ বিকালে তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, শেরপুর-৩ আসনে পুনঃতফসিল ঘোষণা করা হবে। আর বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল দেওয়া হবে। প্রবাসী ভোটার এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেন পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি জানান, শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।

/এসএ/