তাসনিম জারার নির্বাচনী ইশতেহারে যা আছে

তাসনিম জারার নির্বাচনী ইশতেহারে যা আছে
নিজস্ব প্রতিবেদক

ঢাকা–৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে এক সভায় তিনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও কোটা বাতিলে উদ্যোগ নেওয়ার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
গ্যাস-সংকট নিরসনের উদ্যোগ
ইশতেহারে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, পাইপলাইনে গ্যাস না থাকলেও বিল দিতে হয়। এটা একটি প্রতারণা। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করতে হবে। এ জন্য তিনি সংসদে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবেন। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে তিনি ওয়াসা ও সিটি করপোরেশনের ওপর কঠোর নজরদারি করার প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন
একজন চিকিৎিসক হিসাবে ঢাকা-৯ এলাকায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি কাজ করবেন বলে ইশতেহারে উল্লেখ করেন। তিনি এলাকার সবচেয়ে বড় মুগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনবেন। এ ছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছর কাজ করবে—এমন স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের ঘোষণা দেন তাসনিম জারা।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ
মাদক ব্যবসা ও সেবন বন্ধেধধ তিনি কঠোর উদ্যোগ নেবেন। এলাকায় অন্যান্য অপরাধ বন্ধে তিনি স্কুল, কলেজ এবং গার্মেন্টসের রাস্তায় অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেবেন। ইশতেহারে তিনি নারীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বাসে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করবেন।
ভর্তিতে কোটা থাকবে না
স্কুল ভর্তিতে এমপির (সংসদ সদস্য) কোনো কোটা বা সুপারিশ থাকবে না। স্কুলের ভর্তি বাণিজ্য বন্ধ করা হবে। মেধা ও স্বচ্ছতাই হবে স্কুলে ভর্তির একমাত্র মানদণ্ড। স্কুলে আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব ও লাইব্রেরি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। এ ছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা
তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সহজ শর্তে ঋণ ও স্টার্ট-আপ ফান্ড চালুর কথা বলেছেন তাসনিম জারা। কর্মজীবী মায়েদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে সাশ্রয়ী কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি। অর্থনীতিতে সবার জন্য সমান সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, স্থানীয় ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা অনলাইনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পান।
জনসেবা নিশ্চিত করার অঙ্গীকার
সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের নানাধরনের সমস্যা সমাধানের বিষয়টিকে অগ্রাধিকার দেবেন তাসনিম জারা। এ জন্য তিনি নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে এলাকার প্রাণকেন্দ্রে স্থায়ী কার্যালয় চালু করবেন। কর্মজীবীদের সুবিধার্থে এটি সন্ধ্যায়ও খোলা থাকবে বলে জানান তিনি।