আগের পেশায় ফিরতে চান প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং সে জন্য প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যক ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয় নিশ্চিত করেছেন। এর মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তার ভাষ্য, গণভোটের ফলাফলে স্পষ্ট হয়েছে যে দেশের নাগরিকেরা জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার-সংক্রান্ত প্রস্তাবগুলোর অনুকূলে সুস্পষ্ট ও দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, এই রায় প্রমাণ করে যে বাংলাদেশের বড় একটি জনগোষ্ঠী আর পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চায় না। তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার চায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান আলী রীয়াজ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে সম্ভাব্য ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা নস্যাৎ করে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার জন্য সাধারণ ভোটারদেরও অভিনন্দন জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।