শিরোনাম

ডিজিএফআইয়ের সাবেক প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ডিজিএফআইয়ের সাবেক প্রধান আফজাল নাছের গ্রেপ্তার
আফজাল নাছের। ছবি: সংগৃহীত

‘এক-এগারো’ সরকারের কুশীলব হিসেবে পরিচিত ডিজিএফআইয়ের আরও এক সাবেক প্রধান মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সূত্র বলছে, মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। এমনকি যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয়, সেখানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগে। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগদান করেন।

২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন।

এর আগে এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা ডিবির হেফাজতে রিমান্ডে রয়েছেন।

/এফসি/