শিরোনাম

দুর্যোগের প্রস্তুতি সবসময় থাকা উচিত: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দুর্যোগের প্রস্তুতি সবসময় থাকা উচিত: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু (মাঝে)। ছবি: সংগৃহীত

দুর্যোগ বলে কয়ে আসে না বলে এটি প্রশমনের প্রস্তুতি সব সময় থাকা উচিত বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দুর্যোগ বলে কয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকা চাই।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিবছর ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’।

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, প্রকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধম্যে বাংলাদেশ যেমন রোল মডেলে পরিণত হয়েছে, তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাবার সব উপায় কাজে লাগাতে হবে। এজন্য প্রয়োজন সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয় সৌহার্দ্য ও সম্প্রীতি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এছাড়া আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ অন্যান্যরা।

/জেএইচ/