ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা আহমেদ

সিজেডএন ডেস্ক

শতভাগ ই-নামজারি ও অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়ার ব্যবস্থা চালু হলেও সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে তিনি এসব অভিযোগ তুলে জানতে চান, দুর্নীতির সঙ্গে জড়িত তহশিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকাও কবে প্রকাশ করা হবে, সে প্রশ্ন তোলেন তিনি।
জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মাঠপর্যায়ে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ বিভাগীয় ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, ভূমি-সংক্রান্ত অভিযোগ অনলাইনে জানানোর জন্য সম্প্রতি ‘ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম’ চালু করা হয়েছে। এতে পাওয়া অভিযোগ নিয়মিত নিষ্পত্তির পাশাপাশি অভিযোগকারীকে এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
খাসজমি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা চলমান প্রক্রিয়া। দেশের কোথাও খাসজমি অবৈধভাবে দখলের ঘটনা ঘটলে তা উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
সারের ঘাটতি নেই
সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের কাছে যথাসময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে সার পৌঁছানো নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরবরাহব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ ১৩তম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বর্তমানে ১৩তম অবস্থানে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বাড়ছে।
সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশল হিসেবে বাংলাদেশ ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান’ প্রণয়ন করেছে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে ‘থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস’ প্রণয়ন করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামোতে (ইউএনএফসিসিসি) জমা দেওয়া হয়েছে।