শিরোনাম

৫ আগস্ট সংবাদপত্র বন্ধ থাকবে: নোয়াব

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৫ আগস্ট সংবাদপত্র বন্ধ থাকবে: নোয়াব
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) লোগো

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্রের অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তবে এদিন প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থায় সদস্য প্রতিষ্ঠানগুলো পত্রিকা প্রকাশ করতে পারবে বলেও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সংবাদপত্র অফিসে সাধারণ ছুটি কার্যকর থাকবে। একই সঙ্গে নোয়াবের সদস্যভুক্ত সংবাদপত্রগুলো চাইলে বিশেষ ব্যবস্থাপনায় তাদের প্রকাশনা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এর আগে সরকার ৫ আগস্টকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এবারও দিবসটি উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

/এমআর/