দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের পাঠানো ৩ লাখ ২৬ হাজারের বেশি পোস্টাল ব্যালটের ভোট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়।
ইসি জানায়, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী। তাদের মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন ভোট দেওয়ার পর ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।
এ পর্যন্ত বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন, পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫ জন।