কাল সকালে স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি

নতুন সরকারের প্রথম কর্মসূচি হিসেবে বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সচিবালয়ে অফিস করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সিটিজেন জার্নালকে বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর দুপুরের দিকে তিনি সচিবালয় অফিস করবেন। সচিবালয়ে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সচিবদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান ৷ একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
জানা গেছে, আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।
মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকাল ৪টায় তিনি সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।