প্রধানমন্ত্রীর এলাকায় হচ্ছে সিটি কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০: ৫৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিয়েছে। তার প্রতিশ্রুতি অনুযায়ী, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন ও ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এ সিদ্ধান্তে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, আয়তন, জনসংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতার দিক থেকে বগুড়া সিটি করপোরেশন হওয়ার সব শর্ত পূরণ করেছে।
এদিকে, নিকার সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে মাতামুহুরী নামে নতুন উপজেলা করা হবে। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভেঙে মোকামতলা উপজেলা গঠন করা হবে। অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লী নামে দুটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব এলাকার ভৌগোলিক বাস্তবতা ও জনসংখ্যা বিবেচনায় প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিকার সভার অনুমোদনের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোতে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের কাজ শুরু হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

/এসবি/

দেশে আরো পাঁচটি উপজেলা করার সিদ্ধান্ত